যেভাবে স্যাটেলাইট বা কৃত্তিম উপগ্রহ কাজ করে। ১০ম পর্ব।
আরও কিছু
গুরুত্বপূর্ণ স্যাটেলাইট।
ইরিডিয়াম
কমিউনিকেশন স্যাটেলাইটসঃ এই সিরিজের স্যাটেলাইট গুলি মাটির প্রায় ৮০০ কিলোমিটার উপর
দিয়ে প্রদক্ষিণ করছে। ইরিডিয়াম এলএলসি হল এদের মালিকপক্ষ। এই কোম্পানী প্রায় ৫
বিলিয়ন ইউএস ডলার খরচ করে কক্ষপথে পাঠানো হয়। কিন্তু ১৯৯৯ সালে ইরিডিয়াম এলএলসি
দেউলিয়া হয়ে যাবার জন্য মাত্র ২৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দেয়া হয়। এই সিরিজের ৬৬
টি স্যাটেলাইট এখন কাজ করছে। ২০০৯ সালে ইরিডিয়াম ৩৩ স্যাটেলাইট সাইবেরিয়ার আকাশে
একটি ডিকমিশনড রাশিয়ান স্যাটেলাইটের সাথে সংঘর্ষে একটি বড় স্পেস জাঙ্কে পরিণত হয়।
এই আবর্জনা এখনও কক্ষপথে আছে। এখন ইরিডিয়াম কমিউনিকেশনস স্যাটেলাইট গুলির মালিক এবং
তারাই এগুলিকে বিভিন্ন কাজে লাগাচ্ছে। এই স্যাটেলাইট গুলির সাহায্যেই পৃথিবীর কে কোন
জায়গা থেকে স্যাটেলাইট ফোন কাজ করে।
OSCAR
বা অরবিটিং স্যাটেলাইট ক্যারিয়িং এমেচার রেডিওঃ এই সিরিজের
স্যাটেলাইটগুলি দিয়ে এমেচার রেডিও স্টেশন গুলি যোগাযোগ রক্ষা করে। এই সিরিজের
মালিকপক্ষ হল এমস্যাট। এই সিরিজের স্যাটেলাইটগুলির আকার খুবই ছোট এবং কোন প্রপালশান
সিস্টেম থাকে না। একটি শর্টওয়েভ রেডিও বা একটি রেডিও স্ক্যানার দিয়ে এই স্যাটেলাইটগুলির
অবস্থান ডিটেক্ট করা যায়। যেসব অপারেটর এই এমেচার রেডিও স্যাটেলাইট ব্যবহার করে তাদের
“হ্যাম রেডিও অপারেটর” বলা হয়।
স্পেস
টেলিস্কোপঃ এই স্যাটেলাইটগুলি পৃথিবীর বাইরে চোখ রাখে। এদের কক্ষপথ থাকে বায়ুমন্ডলের
বাইরে, যাতে এদের দৃষ্টিসীমার মাঝে কোনও ধরণের অস্বচ্ছতা না আসে। হাবল স্পেস
টেলিস্কোপের অনেক ছবিই হয়ত আপনারা দেখেছেন। ১৯৯০ সালে এটাকে উৎক্ষেপণ করা হয়।
মাটির প্রায় ৩০৮ মাইল উপরে এটা প্রদক্ষিণ করছে। হাবল টেলিস্কোপ কন্ট্রোল সিস্টেম
এতটাই ভাল যে মাটি থেকে এটাকে এমনভাবে নিয়ন্ত্রন করা যায় যাতে এটাকে ঘন্টার পর ঘন্টা
একই দিকে নিজের ক্যামেরা তাক করে রাখতে পারে। হাবল টেলিস্কোপের অরবিটাল ভেলোসিটি ঘন্টায়
প্রায় ১৭,০০০ মাইল। হাবলের কন্ট্রোল সিস্টেমে গাইরোস্কোপ, এক্সিলারেটর, একটি রিএকশন
হুইল স্টাবিলাইজার, থ্রাস্টার এবং একদল সেন্সর আছে যা দিয়ে নির্দিষ্ট নখত্রের অবস্থান
নির্ণয় করা যায়। ২০২১ সালে নাসা হাবলের একটি সঙ্গী স্যাটেলাইট জেমস ওয়েব স্পেস
টেলিস্কোপ পাঠানো হবে। এই টেলিস্কোপের কাজ হবে দূরের কোন বস্তু থেকে আসা অবলোহিত আলো
পরীক্ষা করা। এই স্যাটেলাইট একটি বিশেষ ধরণের উপবৃত্তাকার কক্ষপথে থাকবে, যেটি
মাটি থেকে প্রায় ৯৩২,০০০ মাইল উপরে।

No comments