মাথাব্যাথা হঠাৎ খুব বেড়ে গেলে কি করব?
যদি নিচের কোনও একটি উপসর্গ আপনার নজরে আসে, তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনার
ডাক্তারের পরামর্শ নিন।
- হঠাৎ কোন কারণ ছাড়াই প্রচন্ড মাথাব্যাথা। এটা ব্রেইন এনিউরিজম
হতে পারে। এটা এক ধরণের রক্তক্ষরণ।
- মাথাবাথ্যা যত সময় যাচ্ছে, তত বাড়ছে। সাথে আছে বমি বমি ভাব।
অনেকেরই এসময় কথা জড়িয়ে আসে বা ঠিক কি হচ্ছে তা বোঝানোর জন্য সঠিক শব্দ ব্যবহার
করতে পারছে না। এটা হয় স্ট্রোকের লক্ষণ, নয়ত টিউমরের।
- মাথাব্যাথার সাথে বমি বমি ভাব, জ্বর এবং শক্ত ঘাড়। এটা মেনিঞ্জাইটিসের
লক্ষণ।
- মাথায় আঘাত লাগার পর মাথাব্যাথা, বিশেষ করে সেই আঘাত পাবার যদি
পর অজ্ঞান হবার ঘটনা ঘটে থাকে তবে এটা হয়ত ব্রেইনে আবার রক্তক্ষরণ হয়েছে তার সাইন।
এই ধরণের মাথাব্যাথা আঘাত পাবার ঘটনার অনেক সপ্তাহ পরেও হতে পারে।
অনেক মাথাব্যাথা সাময়িক অস্বস্তির কারণ হলেও বেশীরভাগই বিপদজনক বা জীবনঘাতি নয়।
বেশীরভাগ ক্ষেত্রেই আপনি বলতে পারবেন যে ধরণের মাথাব্যাথা আপনার এখন হচ্ছে তা আগেও
হয়েছিল কি না। যদি মনে করেন এই ধরণের মাথাব্যাথা আপনার অতীতে হয়নি, তবে আপনাকে
ডাক্তারের সাহায্য নিতে হবে। হতে পারে এটা আপনার মাথাব্যাথার ধরণের খুবই নগন্য
পরিবর্তন। আবার হতে পারে খুবই মারাত্মক কিছু। তাই ঝুঁকি নেয়া উচিত নয় এটা নিয়ে।

No comments