কোন ব্যাপারটা মাথাব্যাথা শুরুর জন্য দায়ী?
অনেক মাথাব্যাথা আছে, যেমন মাইগ্রেনের মাথাব্যাথা এবং টেনশনের জন্য মাথাব্যাথা
এগুলো হবার জন্য এক বা একাধিক নিয়ামকের প্রয়োজন হয়। একেক জনের জন্য একেক টা একেক ধরণের
নিয়ামক দায়ী থাকে। ইংরেজীতে এই নিয়ামককে “ট্রিগার” বলে।
নিয়মিত যেসব নিয়ামক বা
ট্রিগার দেখা যায় সেগুলি হলঃ
- কিছু ধরণের খাবার।
- আবহাওয়ার পরিবর্তন।
- ক্লান্তি।
- আলো।
- শব্দ।
- এলকোহল।
- পর্যাপ্ত ঘুম না হওয়া।
- অনেক বেশী ঘুমানো।
- হরমোনের নিঃসরণের পরিমাণে পরিবর্তন।
শুধুমাত্র আবহাওয়ার পরিবর্তনেই অনেকের মাথাব্যাথা হতে দেখা যায়। আবার অনেকের
কোন পানীয় ও খাবার একসাথে খেলে মাথাব্যাথা শুরু হয়। যেমন কেউ কেউ রেড ওয়াইন এবং চকলেট
যদি একসাথে খায়, তখন মাথাব্যাথা অনুভব করে।
একেক মানুষের জন্য একেকটা ব্যাপার ট্রিগার হিসেবে কাজ করে। তাই মাথাব্যাথা
নিয়ন্ত্রনের জন্য প্রথম যে পদক্ষেপ নিতে হবে তা হল ব্যক্তিবিশেষের জন্য কোন
ব্যাপারটি “ট্রিগার” হিসেবে কাজ করছে। যদি এটা জানতে পারেন তবে মাথাব্যাথা
নিয়ন্ত্রন করাটা অনেকটাই সহজ হয়ে যাবে।

No comments