এস্ট্রোনটদের স্পেসস্যুটের রং উজ্বল কমলা হয় কেন?
নাসা মোটেও নিজেদের কোনও ফ্যাশন দেখাতে চাচ্ছে না এই রং পছন্দ করে। আসলে এই “ইন্টারন্যাশনাল
অরেঞ্জ” রঙটিকে পছন্দ করা হয়েছে নিরাপত্তার জন্য, কারণ মাটির বিপরীতে এই রংটি বেশ
ফুটে ওঠে। হিউস্টনে নাসা’র জনসন স্পেস সেন্টার এর শাটল ক্রু এস্কেপ সাবসিস্টেমের ম্যানেজার
ব্রায়ান ডেনিয়েল বলেন “এর কারণ সম্পূর্ণভাবেই সার্চ এন্ড রেস্কিউ। কোনও কিছু দেখতে
পাবার জন্য এই রংটিই সবচেয়ে সহায়ক, বিশেষ করে সমুদ্রে উদ্ধার অভিযানের সময়।“
সান ফ্রান্সিস্কো এর গোল্ডেন গেট ব্রীজ এবং জাপানের ১০৯০ ফিট লম্বা টোকিও
টাওয়ারের রংও এই ইন্টারন্যশনাল অরেঞ্জ। স্পেস স্যুট এর পূর্ণ নাম হল “এডভান্সড
ক্রু এস্কেপ স্যুট” বা ACES। এটা একটা প্রেসারাইজড
শেল। উৎক্ষেপণ ও ল্যান্ডিং এর সময় কোনও দুর্ঘটনা ঘটলে এটি এস্ট্রোনটকে রক্ষা করতে পারে।
এই স্যুটের ভেতরে পানি ও বাতাসের সরবরাহ থাকে, সাথে থাকে প্যারাস্যুট এবং কিছু আত্মরক্ষার
জিনিসপত্র যেমন রেডিও, ফ্লেয়ার এবং কিছু ওষুধ। স্যুটের এখন যে মডেল চলছে তা আনা হয়
১৯৯৪ সালে। এর আগের মডেলের নাম ছিল “লঞ্চ এন্ট্রি স্যুট” বা LES। সেটার রংও এমনই ছিল।
![]() |
স্পেস শাটল আটলান্টিস এর সামনে কমলা স্পেসস্যুটে এস্ট্রোনটেরা। মিশন STS-125। ছবিঃ নাসা
|
তবে স্পেসওয়াক বা এক্সট্রা ভেহিকুলার এক্টীভিটিজ (EVAs) করার সময় নাসার এস্ট্রোনটেরা সম্পূর্ণ
আলাদা স্যুট পরে। এই ধরণের স্যুট গুলি ভ্যাকুয়ামে টিকে থাকার জন্য বিশেষভাবে
বানানো হয়েছে। এই ধরণের স্যুটের রং হল সাদা। সাদা রঙের কারণে এটি সূর্যের তাপ কম শোষণ
করে এবং সূর্যের বেশিরভাগ আলো প্রতিফলিত করে। তাছাড়া অন্ধকারে সাদা রং দেখতে সুবিধা।
এই স্যুটের নাম হল “এক্সট্রাভেহিকুলার মবিলিটি ইউনিটস বা EMUs। এই ধরণের স্যুটগুলি
ACES এর চেয়ে মোটা। এতে তাপমাত্রা নিয়ন্ত্রন, শ্বাসযোগ্য বাতাস, পান করার পানি থাকে।
এর উপরের স্তর ছোট আকারের স্পেস জাঙ্ক এর আঘাত সহ্য করতে পারে।
রাশান কজমোনটেরা
যে স্পেস স্যুট ব্যবহার করে তার নাম “সকল স্যুট”। স্পেসওয়াকের জন্য ব্যবহার করে অরল্যান
স্যুট। দুই ধরণের স্যুটের রংই ছিল সাদা। এই সব স্যুটের মার্কিন স্যুটগুলির মতই সুবিধার
ব্যবস্থা থাকত।
চায়না হল
তৃতীয় দেশ যাদের নিজেদের স্পেসক্র্যাফট মানুষ সহ মহাকাশে পাঠানোর সক্ষমতা আছে। তাদের
স্পেসওয়াকের স্যুট এর নাম ফেইতিয়ান স্যুট, রাশান অরল্যান স্যুটের মডেলে বানানো। উৎক্ষেপণ
ও ল্যান্ডীং এর সময় চায়নিজ এস্ট্রোনটেরা সকল স্যুট এর আদলে একটি স্পেসস্যুট পরে।

No comments