কেন হাইড্রোজেন পার অক্সাইডকে বাদামী বোতলে রাখা হয়?
যখন দুটি
হাইড্রোজেন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু একসাথে করা হয়, তখন কি হয়? আমরা হাইড্রোজেন
পার অক্সাইড পাই, যার সংকেত হল H2O2। এই রাসায়নিক দ্রব্যটি খাবারে,
কাগজ তৈরিতে, টেক্সটাইল ও ইলেক্ট্রনিক্স শিল্পে ব্যবহার। কারন এটী খুবই ভাল জীবাণুনাশক
এবং পরিষ্কারক। এটির কোনও রঙ নেই এবং যখন এটাকে কোন ক্ষতে ব্যবহার করা হয়, জায়গাটি
প্রায় সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয়ে যায়। যখন এটাকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তখন এটি
সহজে নষ্ট হয় না।
অনেক রাসায়নিক দ্রব্য সময়ের সাথে সাথে তার বিশুদ্ধতা হারায়। হাইড্রোজেন পার অক্সাইডও
এর ব্যতিক্রম নয়। যদিও এর বিশুদ্ধতা সহজে নষ্ট হয় না, তবুও আলো ও তাপের সংস্পর্শে আসলে
এর অণুগুলি ভাঙ্গা শুরু করে। বাদামী বোতল ব্যবহারের কারণ হল যাতে হাইড্রোজেন পার অক্সাইড
এই দুই প্রভাবক থেকে দূরে থাকে। আলো বাদামী বোতল ভেদ করতে পারে না। ফলে এতে অক্সিডেশন
হয় না। অক্সিডেশন না হবার কারণে বোতলের ভেতর তাপও বৃদ্ধি পায় না।
যখন হাইড্রোজেন পার অক্সাইডের অণু ভাঙতে শুরু করে তখন তাপমাত্রাও বাড়তে শুরু
করে। তাপ যত বাড়ে, হাইড্রোজেন পার অক্সাইডের অণুগুলোর মাঝে ভাঙ্গনের হারও বাড়তে থাকে।
প্রতি ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এই ভাঙ্গনের হাত প্রায় দ্বিগুন হয়। তার
ওপর যদি দূষণ সৃষ্টিকারী জিনিসপত্র যেমন ধুলা, সিলভার, সীসা বা অন্য ধাতু হাইড্রোজেন
পার অক্সাইডের সংস্পর্শে আসলে আগুনের অবতারণাও
হতে পারে।
যারা শিল্প কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে কাজ করেন, তাদের এটা নিয়ে খুবই
সতর্ক থাকতে হয়। শিল্পকারখানায় ড্রামের পর ড্রাম হাইড্রোজেন পারপক্সাইড ব্যবহার
হয়। ড্রাম মানেই বদ্ধ জায়গা। ড্রামের ভেতরে যদি এর অণুগুলির ভাঙ্গন শুরু হয় তবে
ভেতরে চাপ বৃদ্ধি পায়। এতে সেই ড্রাম ফেটে যেতে পারে। আমরা চিকিৎসার জন্য যে
হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করি এটী আসলে ৩% হাইড্রোজেন পার অক্সাইডের দ্রবন। শিল্পকারখানায়
যে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার হয় তাতে প্রায় ৩৫% হাইড্রোজেন পার অক্সাইড থাকে।

No comments