ভিয়েতনামের ব্যাপারে কিছু তথ্য।
ভিয়েতনাম দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। এর অফিসিয়াল নাম হল সোশাল রিপাবলিক অব
ভিয়েতনাম। দেশটির জনসংখ্যা প্রায় ৯২,৭০০,০০০ জন যা জনসংখ্যার ভিত্তিতে দেশটিকে পৃথিবীর
১৪শ তম জনবহুল দেশ বানিয়ে দিয়েছে। আয়তনের ভিত্তিতে এটি পৃথিবীর ৬৫তম বৃহত্তম রাষ্ট্র,
যার আয়তন ১২৮,৪৫৫ বর্গ মাইল। দেশটির রাজধানী হ্যানয় এবং হো চি মিন সিটি হল দেশটির
সবচেয়ে বড় শহর। এই দেশের বেশীরভাগ মানুষ ভিয়েতনামিজ ভাষায় কথা বলে। দেশটির মুদ্রার
নাম হল ভিয়েতনামিজ ডং।
- ভিয়েতনামের
জিডিপি হল ১৯৩.৬ বিলিয়ন মার্কিন ডলার।
- ভিয়েতনামের
নমিনাল জিডিপি হল মাথাপিছু ২,১১১ মার্কিন ডলার।
- ভিয়েতনামে
মোটর সাইকেল খুবই জনপ্রিয়। ২০১৩ সালের তথ্য অনুসারে সেখানে প্রায় ৩৭ মিলিয়ন নিবন্ধিত
মোটর সাইকেল ব্যবহারকারী ছিলেন, যেখানে কার ব্যবহারকারী ছিলেন মাত্র দুই মিলিয়ন।
- অনেকেই
কার কিনতে পারেন না কারণ তা সমাজের ধনী ব্যাক্তিদের জন্য সংরক্ষিত থাকে। মোটরযান কর
১০০% থেকে ২০০%, যে কারণে কার ছাড়া অন্য যেকোনো যানবাহন সাধারণ মানুষের সাধ্যের
ভেতরে থাকে।
- কফি উতপাদনে
দেশটি পৃথিবীর দ্বিতীয়, প্রথম অবস্থানে আছে ব্রাজিল।
- পৃথিবীর
মোট ক্যাশিউ এর ৩৭% ভিয়েতনাম থেকে আসে। বাদাম জাতীয় কৃষিপণ্য উৎপাদনে ভিয়েতনামের অবস্থান
শীর্ষে।
- এঙ্গুয়েন
নাম এখানকার সবচেয়ে বেশী ব্যবহৃত নাম।
- পৃথিবীর
বিভিন্ন দেশে ট্যান বা তাম্রবর্ণ গায়ের রঙ বেশ আকাঙ্ক্ষিত। তবে এটা বলতে ভিয়েতনামের
লোকজন যেসব শ্রমিক বাইরে কাজ করে তাদের বোঝে। এর ফ্যাকাশে গায়ের রঙ বেশী পছন্দ
করে।
- শূকর
ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত পশু।
- ভিয়েতনামিজ
রা ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে।
- হো চি
মিন মাওসেলিয়াম বছরের নয়মাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে যাতে তারা তাঁর মৃতদেহ
দেখতে পায়।
- সেপাক
টাক্রাও এখানকার একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাটা অনেকটা ভলিবলের মত, শুধু এতে হাতের
বদলে পা ব্যবহার করা হয়।
- এদেশে উপাসনার
জায়গা হল ভিয়েতনামিজ প্যাগোডা।
- ভিয়েতনাম
শব্দটি আসলে দুটি নামের মিশ্রণ। ভিয়েত ও নাম।
- দেশটির
পতাকায় তারার একটি গভীর অর্থ আছে। একেকটি অংশ একেকটি অর্থ বহন করে, যেমন কৃষক,
বুদ্ধিমত্তা, যৌবন, শ্রমিক ও যোদ্ধা।
- টেট এঙ্গুয়েন
ডেন হল ভিয়েতনামের চান্দ্র নববর্ষ। এটা অনেক বড় উৎসবের সাথে উদযাপন করা হয়।
- পৃথিবীর
বৃহত্তম গুহা, সন ডুং, এখানে অবস্থিত।
- স্নেক ওয়াইন
এখানকার একটি জনপ্রিয় পানীয়। সকলের বিশ্বাস এটা পান করলে সুস্বাস্থ্য ও জীবনীশক্তি
বাড়ে।
- দ্য ফরবিডেন
পার্পল সিটি হল এমন একটি জায়গা, যেখানে শুধু রাজ পরিবারের মানুষজন যেতে পারে। সাধারণ
মানুষের জন্য এটি উন্মুক্ত নয়।
- ভিয়েতনামের
৮৬% মানুষ হল ভিয়েতনামিজ। এছাড়াও এখানে প্রায় ৫০টী উপজাতির বাস।
- ভিয়েতনামের
সবচেয়ে উঁচু পর্বতের নাম ফ্যান সি পান, উচ্চতা ১০,৩১৫ ফিট।
- ভিয়েতনামের
স্বাক্ষরতার হাড় প্রায় ৯৪.৫%।
- ভিয়েতনামে
ভ্রমণকারীরা সেদেশে ঢোকার সময় ভিসার বদলে “টেম্পোরারি রেসিডেন্স কার্ড” পান। প্রক্রিয়াটি
অনেক দ্রুত, সহজ এবং কম খরচের।
- উন্নয়নশীল
দেশগুলির ভেতর ভিয়েতনামের বেকারত্বের হার অনেক কম।
- ভিয়েতনামের
হা লং বে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি।
- ভিয়েতনামের
যুদ্ধ ইতিহাসের অন্যতম দীর্ঘতম যুদ্ধ, সময়কাল ১৯৫৪ থেকে ১৯৭৫ সাল। এই যুদ্ধে প্রায়
দশ লক্ষ সামরিক যোদ্ধা এবং ২০ লক্ষ সাধারণ মানুষ প্রাণ হারায়। খরচ হয় প্রায় ২০০
বিলিয়ন মার্কিন ডলার।
- ভিয়েতনামে
সরকার ব্যবস্থা কমিউনিজম।
- দেশটির
সবচেয়ে সংকীর্ণ জায়গাটি মাত্র ২৫ মাইল প্রশস্ত।
- চাল উৎপাদনে
দেশটি পৃথিবীতে ২য়।
- পৃথিবীর
মোট জীব প্রজাতির প্রায় ১৬% এখানে বসবাস করে।
- ভিয়েতনামের
খাবার পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবার।
- দেশটির
সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল। অন্য জনপ্রিয় খেলা হল ভলিবল, টেনিস এবং টেবিল
টেনিস।
- ভিয়েতনামের
অনেক সাংস্কৃতিক প্রতীক আছে। যেমন ড্রাগন, কচ্ছপ এবং ঘোড়া।
- দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় জাপান খুব অল্প সময়ের জন্য ভিয়েতনামের দখল পেয়ে যায়।
- মেকং ও
রেড এই দুই নদীর তীর খুবই উর্বর যা দেশটির কৃষি উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
- হো চি
মিন ১৯৪৫ সালে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। এর আগে দেশটি ফ্রান্সের দখলে ছিল।
- ব্ল্যাক
পীপার রপ্তানিতে দেশটির অবস্থান শীর্ষে।
- সবচেয়ে
বড় শহর হো চি মিন সিটির জনসংখ্যা হল প্রায় ৮০ লক্ষ।

No comments