Header Ads

  • Breaking News

    যে যে কারণে আমাদের ধূমপান থেকে বিরত থাকা উচিত।


    কিছু তথ্য আমাদের জেনে রাখা উচিত।

    -      শুধু আমেরিকাতেই ধূমপানের জন্য প্রতিবছর প্রায় ৪০০,০০০ মানুষ মৃত্যুবরণ করে।

    -      হৃদরোগের জন্য ধূমপান একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর। আমেরিকায় যত মানুষ হৃদরোগে মারা যায় তাদের প্রতি চার জনে অন্ততঃ একজন ধূমপায়ী।

    -      ধূমপায়ীদের অধূমপায়ীদের চেয়ে হার্ট এটাক হবার সম্ভবনা কমপক্ষে দুই থেকে ছয়গুন বেড়ে যায়।

    -      আপনি যদি ধূমপায়ী হন, তবে অধূমপায়ীদের তুলনায় আপনার হঠাৎ মৃত্যুবরণ করার সম্ভবনা বেশী। 


    ধূমপানের কারণে আপনার হার্ট ও রক্তনালী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

    -      ধূমপান রক্তচাপ বাড়িয়ে দেয়। যতবার আপনি ধূমপান করে প্রতিটির ক্ষেত্রেই আপনার রক্তচাপ কিছুটা বেড়ে যায়। এটা দীর্ঘ মেয়াদী উচ্চরক্তচাপ সৃষ্টি করে না। কিন্তু যদি আপনার আগে থেকেই উচ্চ রক্তচাপ থেকে থাকে তবে ধূমপান আপনার রক্তচাপ বাড়িয়ে দেবে। ধূমপান ছেড়ে দিলে এই হঠাৎ রক্তচাপ বেড়ে যাবার ব্যাপারটা থেকে মুক্তি পেতে পারেন।

    -      ধূমপান আপনার রক্তে ফ্যাটের পরিমান পরিবর্তন করে, হাই ডেনসিটি লিপিড বা HDL  কোলেস্টেরল এর পরিমাণ কমিয়ে দেয়া। এই ধরণের কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ভাল। যেমন আপনি যদি ধূমপান ছেড়ে দেন তবে কিছুদিনের মাঝেই আপনার শরীরে এই ধরণের কোলেস্টেরলের পরিমাণ প্রতি ডেসিলিটার রক্তে ৬ থেকে ৮ মিলিগ্রাম বেড়ে যাবার সম্ভবনা থাকবে। এক বছরের ভেতর আপনার HDL এর পরিমাণ রক্তে স্বাস্থ্যকর পরিমাণে থাকবে।

    -      ধূমপান করলে রক্তনালীর ভেতরের উপরের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, এতে সেখানে প্লাক জমা হয়। প্লাক জমতে থাকলে রক্তনালী সরু হয়ে যায়। যার ফলে রক্ত চলাচলের জায়গা কমে যায়। ধূমপান বেশী করলে প্লাক জমার গতিও বেড়ে যায়। যদি প্লাক বেশী জমা হয় তবে তা রক্তের চাপ ও গতির কারণে ভেঙ্গে যাবার সম্ভবনা থাকে। এতে হার্ট এটাকের সম্ভবনাও বেড়ে যায়।

    -      ধূমপানের কারণে হার্টে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ধোঁয়ার মাঝে যে কার্বন মনোক্সাইড থাকে, সেটা রক্তের অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়।

    -      ধূমপান আপনার হার্টের স্পন্দন অনিয়মিত করতে পারে। ধূমপান আমাদের ব্রেইনের সেই অংশকে প্রভাবিত করতে পারে যা হার্টের স্পন্দনের নিয়মিত হবার ব্যাপারটা নিয়ন্ত্রন করে। যার কারণে হার্টের ইলেক্ট্রনিক কার্যক্রম ব্যহত হতে পারে এবং হ্রদস্পন্দন অনিয়মিত হয়। এই অনিয়মিত হ্রদস্পন্দন হওয়াকে বলা হয় “এরিদমিয়া।“ মাঝে মাজে এরিদমিয়া বিপদজনক হতে পারে এমনকি জীবনঘাতীও হতে পারে।

    আপনার ধুমাপানের ইতিহাস দীর্ঘদিনের হলেও, যদি আপনি ধূমপান ছেড়ে দেন, তবুও হৃদরোগ হবার সম্ভবনা কমে আসে। একসময় হার্টের এটাকের সম্ভবনা অধূমপায়ীদের মতই কম হয়ে যায়।

    ধূমপান নিম্নলিখিত রোগের সম্ভবনা অনেক বাড়িয়ে দেয়।

    -      ফুসফুসের ক্যান্সার।

    -      মুখের ক্যান্সার।

    -      ভোকাল কর্ডের ক্যান্সার।

    -      এসোফেগাসের ক্যান্সার।

    -      মুত্রাশয়ের ক্যান্সার।

    -      কিডনী ক্যান্সার।

    -      প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার।

    -      সারভিক্যাল ক্যান্সার।

    -      ক্রনিক ফুসফুসের ক্যান্সার, সাথে ব্রঙ্কাইটিস ও এম্ফাইসিমা।

    -      স্ট্রোক।

    -      গর্ভাবস্থায় জটিলতা যেমন মিস্ক্যারিয়েজ, স্টিলবার্থ, এবং প্রিম্যাচিউর ডেলিভারী। গর্ভাবস্থায় যেসব মায়েরা ধূমপান করেন তাদের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা যাবারও সম্ভবনা থাকে।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad