আদি ইতিহাস এবং দ্য গ্রেট আইস এইজ।
এই পৃথিবীতে মানুষের উদ্ভব হয়েছে নিয়মিত আবহাওয়ার পরিবর্তনের সাথে যুদ্ধ করতে
করতে। পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণ করলে দেখা যায় এর জলবায়ু বেশীরভাগ সময় এখনকার থেকে
উষ্ণ ও শান্ত ছিল। প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে এন্টার্কটিকাতে প্রথম গ্লেসিয়াল কুলিং এর
প্রমাণ পাওয়া যায়। এরপর প্রায় ১৪ থেকে ১১ মিলিয়ন বছর আগে আবারও পৃথিবীর তাপমাত্রা খুবই
কমে আসে। সর্বশেষ খুবই বড় ধরণের গ্লেসিয়াল কুলিং দেখা যায় প্রায় ৩.২ মিলিয়ন বছর আগে,
এই সময়ই সর্বপ্রথম উত্তর গোলার্ধে গ্লেসিয়ার তৈরি হয়। প্রায় ২.৫ মিলিয়ন বছর আগে এই
তাপমাত্রা আরও অবনমন দেখা যায়। ধারণা করা হয় এই সময়ই প্রথম মানুষের উদ্ভব হয়।
আবহাওয়ার পরিবর্তন যখন খুব একটা প্রকট ছিলনা, সে সময়টাতে মানুষের উদ্ভব হয়।
সময়টা ধরা হয় ৪ থেকে ২ মিলিয়ন বছর আগের। ধরা হয় মানুষের প্রথম উদ্ভব ঘটে আফ্রিকান
সাভানাতে। সেসময় সেখানে বড় ছোট মিলিয়ে আরও অসংখ্য স্তন্যপায়ী প্রাইমেট এর উদ্ভব
হয়।
প্রায় ১.৬ মিলিয়ন বছর আগে প্লায়েস্টিসিন জুগে পৃথিবীর আবহাওয়ার এই নিয়মিত
পরিবর্তন কিছুটা দ্রুত গতির হয়। এই আইস এইজ তো এই মরু আবহাওয়া। দীর্ঘ সময় ধরে ইউরোপ
এবং উত্তর আমেরিকার উত্তর অংশটা পুরু বরফের আস্তরণে ঢাকা ছিল। এই অবস্থার শেষ হয়
মাত্র প্রায় ১৫,০০০ বছর আগে। এসময় যেসব জায়গাগুলি গ্লেসিয়ারের নীচে চাপা পড়েছিল,
সেসব জায়গার গড় উচ্চতা ছিল এখনকার সমুদ্রসীমার প্রায় ৩০০ ফুট নীচে। এতে এলাস্কা ও
সাইবেরিয়ার মাঝে কোন পানির বাঁধা ছিলনা। ব্রিটেনও ইউরোপের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত
ছিল। এই আইস এইজের সময়ই সাহারা ও উত্তর আফ্রিকার বনভূমি নিশ্চিহ্ন হওয়া শুরু করে
এবং জায়গাগুলি এমন শুষ্ক হয়ে যায়।
ঠাণ্ডা ও গরম আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন চলে এখন থেকে প্রায় ৮০০.০০০ বছর আগে
পর্যন্ত। তারপর প্রতি ৯০,০০০ বছর পর পর আইস এইজের উদ্ভব ঘটত। সূর্যের সাথে পৃথিবীর
কক্ষপথের আংশিক পরিবর্তনও আইস এইজ ঘটানোর জন্য যথেষ্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে নমুনা পরীক্ষা
করে দেখা গেছে যে গত প্রায় ৮০০,০০০ বছরের ভেতর অন্তত ৯টী আইস এইজ হয়েছিল। প্রত্যেকটিই
শেষ হয়েছিল গ্লোবাল ওয়ারমিং এর কারণে।
সর্বশেষ আইস এইজটি শুরু
হয় এখন থেকে প্রায় ১২৮,০০০ বছর আগে। সেসময় ইউরোপ, ইউরেশিয়া এবং নর্থ আমেরিকা এখনকার
চেয়ে বেশ উষ্ণ ছিল.১১৮,০০০ বছর আগে গ্লেসিয়েশন শুরু হয় এবং প্রায় ৭৫,০০০ বছর আগে
এই অবস্থা আরও প্রকট হয়। ধরা হয় এই সময়ে নিথারডাল গোত্রের মানুষে ইউরোপ ছেয়ে গেছে এবং
আমেরিকায় তখনও কেউ বসবাস শুরু করেনি। এভাবে চলার পর প্রায় ৪০,০০০ বছর আগে আইস এইজ এ
শীতের তীব্রতা একটুখানি কম থাকলেও প্রায় ১৮,০০০ বছর আগে আরও তীব্র হতে শুরু করে। হঠাৎ
করে প্রায় ১৫,০০০ বছর আগে এই আইস এইজ এর তীব্রতা কমতে শুরু করে। প্রায় ৮০০০ বছর আগে
পৃথিবীর আবহাওয়া বর্তমানের মত স্থিতিশীল অবস্থায় আসে। পলেন এনালাইসিসের মাধ্যমে বিজ্ঞানীরা
পৃথিবীর আবহাওয়ার এই পরিবর্তনের ধাপের প্রমাণ পান।

No comments