Header Ads

  • Breaking News

    সূর্য কি নিজ অক্ষের উপর পাক খায়?

    ১৬০০ শতাব্দীতে জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপে চোখ রেখে সূর্যের কলঙ্ক আবিষ্কার করেন। তার পর পরই তিনি আবিষ্কার করেন এগুলি স্থান পরিবর্তন করে, হারিয়ে যায় এবং আবার আসে। ১৬১৩ সালে তিনি লেখেন “এর অর্থ হল সূর্যও ঘোরে।“ যদিও তিনি এটাও লেখেন যে সৌর কলঙ্কই হয়ত জায়গা পরিবর্তন করতে পারে, যদি তাই হয় তবে সূর্য ঘুরতে পারে না। “আমার কাছে মনে হয় সূর্য ঘুরছে এই ব্যাপারটাই এক্ষেত্রে বেশী গ্রহণযোগ্য।“ বলেন গ্যালিলিও।

    গ্যালিলিও আবিষ্কার করেন অন্যান্য মহাজাগতিক বস্তুর মত সূর্যও একটি অক্ষের উপর ঘুরছে। কিন্তু সূর্যের এই ঘূর্ণন গতির সাথে পৃথিবীর মত যেসব পাথুরে গ্রহ আছে, তাদের কোনও মিল নেই। আর এটাই সৌর কলঙ্কের তৈরি হওয়ার অন্যতম কারণ।
    সূর্য প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে থেকেই ঘুরছে। এর শুরুটা হয়েছিল যখন ধুলি ও হাইড্রোজেন গ্যাসের মেঘ একসাথে ঘনীভূত হওয়া থেকে শুরু করে। মহাকাশের বেশীরভাগ বস্তুই নিজ অক্ষের উপর পাক খাচ্ছে। ধীরে ধীরে সূর্য যখন ভর একত্রিত করতে থাকল, গ্র্যাভিটি তৈরি হল। ফলে আশেপাশের আরও বস্তুকে সূর্য আকর্ষণ করা শুরু করল।
    সূর্যের ফটোস্ফিয়ারের জন্য সূর্যের এই নিজ অক্ষের উপরে ঘূর্ণন বের করা খুব কঠিন হয়নি। ফটোস্ফিয়ার হল সূর্যের পৃষ্ঠের একটি পাতলা স্তর, যেখানে সৌরকলঙ্ক তৈরি হয়। মাঝে মাঝে সৌরকলঙ্কগুলি বেশ বড় বড় হয় যে বোঝা যায় যে এগুলি নড়ছে, যেমনটা গ্যালিলিও দেখেছিলেন। জটিলতার শুরুটা এখান থেকেই। কারণ সূর্য প্রায় সম্পূর্ণটাই গ্যাসীয়, এটা কঠিন কোনও বস্তু নয়, তাই এটা একটা বলের মত করে নিজ অক্ষের পাক খায় না। সূর্যের মেরু অঞ্চলের চেয়ে নিরক্ষীয় অঞ্চলের ঘূর্ণন গতি বেশী। নাসার এই আর্টিকেল থেকে পাওয়া যায় যে নিরক্ষীয় অঞ্চলে তৈরি হওয়া একটি সৌরকলঙ্ক যেখানে স্থায়ী হয় ২৪ দিন সেখানে মেরু অঞ্চলের সৌরকলঙ্ক আরও ৬ দিন বেশী স্থায়ী হয়। ঘূর্ণন গতির এই পরিবর্তনের উপর সোলার সাইকেল বা সৌরচক্র নির্ভর করে। সৌর চক্র একটি ১১ বছরের চক্র। প্রতি ১১তম বছরে সূর্যের কলঙ্কের সংখ্যা স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় গুণ বেড়ে যায়। এর কারণ হল সূর্যের ম্যাগনেটিক ফিল্ড, যা ফটোস্ফিয়ারের নীচে তৈরি হয়। যখন যেখানে উচ্চ ঘনত্বের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন সেখানে সৌরকলঙ্কের ও সৌরঝড়ের সৃষ্টি হয়। সূর্যের যে কনভেকশন জোন, এর গভীরতা ফটোস্ফিয়ারের নীচে থেকে প্রায় ১২৫,০০০ মাইল গভীর পর্যন্ত, এই অংশটুকুর গতিবেগ প্রায় সমান থাকে। কিন্তু এর নীচের অংশের গতিবেগ উপরের অংশের তুলনায় আলাদা। কিন্তু এই গতি কম না বেশী তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। 
    যদি প্রশ্ন আসে এরকম যে সূর্য কি তার জীবনের সবটূকু সময়ই নিজ অক্ষের উপর ঘুরতে থাকবে? আজ থেকে প্রায় ৫ বিলিয়ন বছরের মাঝে সূর্য তার সমস্ত জ্বালানী পুড়িয়ে নিজের কেন্দ্রে ধ্বসে পড়বে এবং একটি সাদা বামন নক্ষত্রে পরিণত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সূর্য তখনও নিজ অক্ষের উপর ঘুরপাক খেতে থাকবে।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad