Header Ads

  • Breaking News

    নিয়মিত ব্যায়াম কি মাথাব্যাথা নিয়ন্ত্রনে সাহায্য করে?


    নিয়মিত ব্যায়াম হয়ত মাথাব্যাথা রোধ করতে পারে না, কিন্তু আপনাকে তুলনামূলক ভালো বোধ করতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম আমাদের ব্রেইনে এন্ডরফিন্স নামের একটি হরমোন নিঃসরণ করে। এই এন্ডরফিন্স আপনাকে মন ভালো করতে সাহায্য করে এবং ব্যাথাও কমাতে পারে।

    আমেরিকার সরকারী পর্যায়ের পক্ষ থেকে তাদের নাগরিকদের প্রতিদিন অন্ততঃ ৩০ মিনিট মাঝারি ধরণের ব্যায়াম করতে পরামর্শ দেয়। আপনার মাথাব্যাথা থাকুক না থাকুক, ব্যায়ামের জন্য এইটুকু সময় আপনার ব্যয় করা উচিত। এই ৩০ মিনিট যে আপনাকে একটানা ব্যায়াম করতে হবে তা কিন্তু নয়। যদি একটানা না পারেন তবে এই ৩০ মিনিটকে ১০ মিনিট করে সকাল, বিকাল ও রাতে ভাগ করে নেবেন।

    কিন্তু মাথাব্যাথা যখন চলছে, তখন ব্যায়াম করা উচিত নয়। যদি ব্যায়াম করার সময় আপনার মাথাব্যাথা হয়, তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad